সোমবার, ২৫ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম
জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা শোকবার্তা খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
Headline
Wellcome to our website...
খুলনায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
/ ৮৬৪ Time View
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১২:১৪ অপরাহ্ন

খুলনায় দুই দিনের ব্যবধানে আবারও খুনের ঘটনা ঘটেছে।

প্রভাত খুলনাঃ খুলনায় দুই দিনের ব্যবধানে আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার খুনের শিকার খুলনা নগরীর ২৭নং ওয়ার্ড যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আল আমিন (৪৫)। সোমবার রাত সাড়ে ৯টায় নগরীর পূর্ব বানিয়াখামার লোহারগেট এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আল আমিনের নামে খুলনা সদর থানায় হত্যা মাদকসহ ১০টি মামলা চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, খুলনা নগরীর পূর্ব বানিয়াখামার লোহার গেট এলাকার বাসিন্দা জাহাঙ্গীর শেখের ছেলে আল আমিন রাত ৯টার দিকে ঐ এলাকার মুন্নার গ্যারেজে এসে বসলে কয়েকজন দুর্বৃত্ত তাকে চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন খান বলেন, আল আমিন এর বাড়ি পূর্ব বানিয়াখামার এলাকায়। মুন্নার গ্যারেজে এসে বসামাত্র দুর্বৃত্তরা কুপিয়ে যখম করে। স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের নামে খুলনা সদর থানায় হত্যা মাদকসহ ১০টি মামলা চলমান রয়েছে। কিছুদিন আগে আল আমিন মাদক মামলায় খুলনা সদর থানায় গ্রেফতার হয়েছিল।
উল্লেখ্য এর আগে গত শনিবার রাতে খুলনায় ডুমুরিয়া উপজেলার শরাফপুর ইউপি চেয়ারমৗান রবিউল ইসলাম রবিকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page