বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
মস্কোতে পুতিনের সঙ্গে হাঙ্গেরির ওরবানের বৈঠক
/ ৬৬৭ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ন

হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনও অনুমোদন ছাড়াই শুক্রবার (৫ জুলাই) বৈঠকটি অনুষ্ঠিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে পুতিন বৈঠককে ‘খোলামেলা ও উপকারী’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তারা ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। তবে, রুশ নেতা পুনর্ব্যক্ত করে বলেছেন, মস্কোর শান্তি প্রস্তাব যেকোনও আলোচনার মূল বিষয় হওয়া উচিত।

পুতিন বলেছেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে পুনরায় সংলাপ পুনরুদ্ধারের চেষ্টা করার জন্য ওরবানকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে ওরবান বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে অনেক পদক্ষেপ প্রয়োজন। তিনি বলেন, আমরা সংলাপ পুনরুদ্ধারের জন্য প্রথম পদক্ষেপ নিয়েছি। কিয়েভ এবং মস্কোর মধ্যে মতপার্থক্যে এখনও বেশ ফারাক রয়েছে।

কয়েকদিন আগে কিয়েভ সফরে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন অরবান। চলতি মাসে হাঙ্গেরি ইউরোপীয় ইউনিয়নের সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে।

তাদের বৈঠকের শুরুতে টেলিভিশনে দেওয়া বক্তব্যে পুতিন বলেছিলেন, ওরবান ইউরোপীয় কাউন্সিলের প্রতিনিধিত্বকারী হিসেবে মস্কো এসেছেন। যদিও কয়েকজন ইউরোপীয় কর্মকর্তা এই সফরের নিন্দা করেছেন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, ওরবানের মস্কো সফরের জন্য ব্লকের কোনও অনুমোদন পাননি এবং এই সফর ‘হাঙ্গেরি ও রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের পরিসরের মধ্যে সীমাবদ্ধ’। হাঙ্গেরির নেতা এই সফরে কোনোভাবেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিত্ব করছেন না।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page