শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
নগরীর চাঞ্চল্যকর বিহারী রানা ও ইমন হত্যা মামলার আসামী সৌরভ গ্রেফতার
/ ৪৪০ Time View
Update : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪, ৪:১০ অপরাহ্ন

চাঞ্চল্যকর বিহারী রানা ও ইমন হত্যা মামলার আসামী সৌরভ গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ নগরীর চাঞ্চল্যকর বিহারী রানা ও ইমন হত্যা মামলার এজাহারভুক্ত আসামী মোঃ সৌরভ ওরফে ফরিদ গাজীকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে তাকে নগর গোয়েন্দা পুলিশ নগরী থেকে গ্রেফতার করে। তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিসি ডিবি মোঃ নুরুজ্জামান রাত সাড়ে ৯টার দিকে জানান। সে নগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া মেইন রোডের শহীদ আবুল হোসেন সড়কের বাসিন্দা ফারুক গাজীর ছেলে। তার বিরুদ্ধে ২ টি হত্যা মামলা, ১ টি অস্ত্র মামলা, ২ টি হত্যার চেষ্টা ও ১ টি দস্যুতার মামলাসহ সর্বমোট ৬ টি মামলা রয়েছে। পুলিশ জানায়, গত ২৩ জানুয়ারী’২৪ সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন ৩১ কেডিএ এভিনিউ রোডস্থ আহসানউল্লাহ কলেজের মেইন গেটের সামনে পাকা রাস্তার উপর সাদিকুর রহমান রানা ওরফে বিহারী রানা (৩৬) খুলনাকে গুলি করে হত্যা করা হয় এবং তার বন্ধু মোঃ জাহিদ হাসান পলাশ (৩৬) গুলিবিদ্ধ হয়ে জখম হয়। সে নগরীর সোনাডাঙ্গা থানাধীন বড়দা দত্তলেনের বাসিন্দা মো: ইসলাম শেখের ছেলে। এ ঘটনায় নিহতের স্ত্রী হাবিবা খাতুন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। এছাড়া গত ৫ অক্টোবর’২৩ সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন গোবরচাকা গাবতলা মোড় ভাজাওয়ালার গলি তালুকদার লেন মোহাম্মদ খার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর মোঃ ইমন (২৩) নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়। সে সোনাডাঙ্গা এলাকার মো: সানোয়ার হোসেনের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা মোঃ সানোয়ার হোসেন বাদী হয়ে সোনাডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। নগর গোয়েন্দা বিভাগের একটি চৌকস টীম উক্ত ২টি হত্যা মামলার আসামীদের ধরার জন্য সচেষ্ট হয় পরবর্তীতে তথ্য প্রযুক্তি ও বিভিন্ন মাধ্যম ব্যবহার করে বিহারী রানা হত্যা মামলার ৪ নাম্বার এজাহারনামীয় আসামী এবং ইমন হত্যা মামলার ১ নাম্বার এজাহারনামীয় আসামী মোঃ সৌরভ ওরফে ফরিদ গাজীকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে উল্লেখিত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে ডিবি সূত্রে প্রকাশ।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page