রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
গাজায় ইসরায়েলি কারাগার থেকে ৩৩ ফিলিস্তিনির মুক্তি
/ ৪২৭ Time View
Update : শুক্রবার, ২১ জুন, ২০২৪, ১১:২০ পূর্বাহ্ন

ইসরায়েলি সেনাবাহিনী গতকাল বৃহস্পতিবার গাজা উপত্যকা থেকে ৩৩ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়েছে। গাজার একটি হাসপাতালের সূত্রের বরাতে খবরটি দিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সূত্রটি বলেছে, মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের শরীর অপুষ্ট এবং নির্যাতনের অনেক চিহ্ন আছে। তাঁদের আল-আকসা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনাদোলু এজেন্সি জানায়, এই বন্দীদের মধ্য গাজা উপত্যকার দেইর আল-বালাহ শহরের পূর্বে মুক্ত করা হয়েছিল।

গতকাল বন্দীদের মুক্তির পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, ইসরায়েলের কারাগারে ভয়াবহ নির্যাতনের সাক্ষ্য নিয়ে এসেছেন বন্দীরা।

হামাস এক বিবৃতিতে বলেছে, সেদে তেমান ডিটেনশন সেন্টার থেকে ফিলিস্তিনিদের মুক্তি দেওয়া হয়েছিল। হাজার হাজার ফিলিস্তিনি বন্দীদের আটক রাখা হয়েছিল সেখানে। গাজা উপত্যকায় ইসরায়েলের দখলদারেরা ফিলিস্তিনিদের জোরপূর্বক তুলে নিয়ে সেখানে আটক রাখত।

গাজা মিডিয়া অফিস গতকাল জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক অন্তত ৩৬ ফিলিস্তিনি বন্দী ইসরায়েলি কারাগারে কঠোর নির্যাতনের কারণে মারা গেছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনাবাহিনী কর্তৃক মুক্তি পাওয়া কয়েক ডজন বন্দী আটক অবস্থায় জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন ও দুর্ব্যবহারের বর্ণনা দিয়েছেন।

অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রত্যাখ্যান করে গাজায় এখনো গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। আন্তর্জাতিক নিন্দার পরোয়াও করছে না নেতানিয়াহু সরকার।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ৭ অক্টোবর থেকে গাজায় এখন পর্যন্ত প্রায় ৩৭ হাজার ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাঁদের অধিকাংশই নারী ও শিশু এবং ৮৫ হাজার ৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page