রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা শোকবার্তা খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
Headline
Wellcome to our website...
খুলনায় প্রকাশ্যে সন্ত্রাসীদের গুলিতে যুবলীগ নেতার মৃত্যু
/ ৫১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১০:৪৭ পূর্বাহ্ন

দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন নিহত হয়েছেন।

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন (৪০) নিহত হয়েছেন। সোমবার (২৪ জুন) দিবাগত রাতে কুয়েট পকেট গেট এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত আরিফ হোসেন নগরীর যোগিপোল এলাকার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কুয়েট গেট এলাকার আমির হোসেনের ছেলে ও স্থানীয় ওয়ার্ড যুবলীগের যুগ্ম-আহবায়ক বলে জানা যায়।

স্থানীয়রা জানান, গতকাল রাত সোয়া ১১ টার দিকে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন কুয়েট পকেট গেটের সামনে সন্ত্রাসীরা একটি কালো রংয়ের মোটরসাইকেলে হেলমেট পড়ে এসে আরিফের মাথার বাম সাইডে কানের পাশে ও বুকের বাম সাইডে ও বাম বোগলের নিচে এলোপাথাড়ি গুলি করে দ্রুত মোটর সাইকেল চালিয়ে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, গতকাল রাত ১১ টার পর কুয়েট পকেট গেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে সাবেক ইউপি সদস্য আরিফ হোসেন মারা গেছেন। যদিও ঘটনাটি আড়ংঘাটা থানা এলাকায় ঘটেছে। তবে খবর পেয়ে তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page