বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
কোটা বিরোধী আন্দোলন===== ‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’: স্লোগানে উত্তপ্ত খুলনার নতুন রাস্তা মোড় ও জিরো পয়েন্ট
/ ২৯০ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ৩:১৬ অপরাহ্ন

কোটা বিরোধী আন্দোলন
‘চাইলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’: স্লোগানে উত্তপ্ত খুলনার নতুন রাস্তা মোড় ও জিরো পয়েন্ট

খুলনা প্রতিনিধিঃ কোটা সংস্কার ও আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ফুসে উঠেছে খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মহানগরীর নতুন রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে বিএল কলেজ, হাজী মুহাম্মদ মুহসীন কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অবরোধের কারণে যানজটের সৃষ্টি হয়। এছাড়া শিক্ষার্থীদের নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এর শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর প্রবেশপথ জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করেন আন্দেলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা।
মঙ্গলবারের আন্দোলনের খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নর্দান বিশ্ববিদ্যালয়, বি এল কলেজের শিক্ষার্থীদের সমাগমে ব্যাপক ছাত্র সমাবেশ লক্ষ্য করা গেছে। এখানে প্রায় দু’ থেকে তিন হাজার আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।
এসময় শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে অপমানজনক আখ্যা দিয়ে চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার,’কোটা দিয়ে বৈষম্য নয়, বৈষম্যমুক্ত দেশ চায়’,’আমার সোনার বাংলায় কোটা প্রথার ঠাঁয় নায়’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, শিক্ষার্থীদের কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে,‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ,’ ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি শ্লোগানে সড়কপথ প্রকম্পিত করে তোলে।
আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থী বলেন, আমরা এতদিন যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করছিলাম। রাষ্ট্রের যাদের কাছে আমাদের দাবি তারাই যদি আমাদের সাথে এমন আচরণ করেন তাহলে আমরা যাব কোথায়? প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের প্রতিবাদে কাল রাতেই সারাদেশের ছাত্র সমাজ তীব্র নিন্দা জানিয়েছে। প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে আমরা সকল শিক্ষার্থী এ কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রী তার ভুল বুঝে ছাত্র সমাজের দাবি মেনে নিবে বলে আমরা আশাবাদী।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থী আবির বলেন,”কোটা প্রথার সংস্কার আমাদের একান্ত দাবি। বর্তমান কোটা ব্যবস্থা যোগ্য ও মেধাবীদের উপর অবিচার করছে। আমরা যোগ্যতার ভিত্তিতে আমাদের স্থান পেতে চাই। আমাদের দাবি হল, কোটা প্রথার পুনর্বিবেচনা ও সংস্কার করা হোক, যাতে মেধাবীদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়। আমরা দেশের উন্নতির জন্য মেধাবীদের সঠিক মূল্যায়ন চাই। এবং একই সাথে পুলিশ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের যে সহিংসতা ছাত্রদের উপর চলছে এর সুষ্ঠু তদন্ত দাবি করি”।
নর্দান ইউনিভার্সিটির এক শিক্ষার্থী বলেন, “শান্তিপূর্ণভাবে চলতে থাকা বৈষম্য বিরোধী কোটা আন্দোলন কে প্রশ্নবিদ্ধ করার জন্য পুলিশ এবং রাজনৈতিক গোষ্ঠী আমাদের উপর চড়াও হয়েছিল। আমরা এখনো শান্তির পথ অবলম্বন করছি, কোন ধরনের সহিংসায় জড়ানো আমাদের ইচ্ছা না। কিন্তু চলমান পরিস্থিতি গুলো র তীব্র নিন্দা জানাচ্ছি এবং কোটা সংস্কারের তীব্র দাবী জানাচ্ছি।”
এর আগে সোমবার দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে ছাত্রলীগের শ্লোগান শুনতে পেয়ে প্রতিবাদে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে জিরো পয়েন্ট মোড় পর্যন্ত মিছিল নিয়ে যেতে দেখা যায় শিক্ষার্থীদের।
এদিকে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ ও কোটা পদ্ধতি সংস্কারের যৌক্তিক দাবি মেনে নেয়ার দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় গেটে এ মানববন্ধন করে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page