মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা শোকবার্তা খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
Headline
Wellcome to our website...
যুক্তরাজ্যের নির্বাচনে টিউলিপসহ বাংলাদেশি বংশোদ্ভূত ৪ জনের জয়
/ ৯৭৩ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৫:৩২ অপরাহ্ন

রুশনারা পঞ্চমবার, টিউলিপ ও ড. রূপা চতুর্থবার এবং আপসানা দ্বিতীয়বারের মতো এমপি হিসেবে জয়ী হলেন।

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে লেবার পার্টি। সেই নির্বাচনে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত চার রাজনীতিবিদও।

তারা হলেন—রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, ড. রূপা হক ও আপসানা বেগম। তারা সবাই লেবার পার্টি থেকে নির্বাচনে অংশ নিয়েছেন।

তাদের মধ্যে রুশনারা টানা পঞ্চমবারের মতো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্রী টিউলিপ ও ড. রূপা টানা চতুর্থবারের মতো এবং আপসানা টানা দ্বিতীয়বারের মতো এমপি হিসেবে জয়ী হলেন।

বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে জয়ী রুশনারা ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট।

হ্যাম্পস্টেড অ্যান্ড হাইগেট আসনে ২৩ হাজার ৪৩২ ভোট পেয়েছেন টিউলিপ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির ডন উইলিয়ামস পেয়েছেন মাত্র আট হাজার ৪৬২ ভোট।

ড. রূপা ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসন থেকে পেয়েছেন ২২ হাজার ৩৪০ ভোট। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী জেমস উইন্ডসর-ক্লাইভ পেয়েছেন আট হাজার ৩৪৫ ভোট।

বাংলাদেশি অধ্যুষিত পপলার অ্যান্ড লাইমহাউস আসন থেকে ১৮ হাজার ৫৩৫ ভোট পেয়েছেন আপসানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গ্রিন পার্টির নাথালি বেইনফিট পেয়েছেন পাঁচ হাজার ৯৭৫ ভোট।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page