শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা শোকবার্তা খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
Headline
Wellcome to our website...
খালিশপুরে স্বামী-স্ত্রীকে মারধর, টাকা ছিনতাই ও শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে
/ ৪৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ৪:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীকে মারধর, টাকা ছিনতাই ও শ্লীলতাহানীর ঘটনা ঘটেছে। গত ২৪ জুন রাত ১০টার দিকে খালিশপুর মানসী বিল্ডিং মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় খালিশপুর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়, খালিশপুর পিপলস পাঁচতলার বাসিন্দা আঃ রহিমের ছেলে সুজন হোসেন(২৫) ও তার স্ত্রী শিরিন(২৩)। তারা দু’জন শিশু পুত্রকে সাথে নিয়ে বাসায় ফেরার জন্য ২৪ জুন রাত ১০টার দিকে মানষীবিল্ডিং মোড়ে রিক্সায় ওঠেন। রিক্সা থামিয়ে দোকানে ব্রাশ কিনতে যাওয়ার পর রিক্সা ওয়ালা খোকন শেখ(৪৫) নানা ধরণের বাজে কথা বলে। এতে তার স্ত্রী রিক্সা থেকে নেমে যায়। ব্রাশ কিনে সুজন ফিরে এসে দেখে তার স্ত্রী রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। এ সময় কারণ শুনে অন্য রিক্সায় ওঠে সুজন। এ সময় পূর্বের রিক্সা ওয়ালা খোকন ও পক্কা রাব্বীসহ ৪/৫ জন রিক্সার পথরোধ করে। এ সময় দুর্বৃত্তরা সুজনকে অকথ্যভাষায় গালিগালাজ করে। স্ত্রী শিরিন প্রতিবাদ করলে দুর্বৃত্তরা তাকে টেনে হিচড়ে রিক্সা থেকে নামায়। সুজন ঠেকাতে গেলে দুর্বৃত্তরা তাকে মারধর করে রক্তাক্ত জখম করে। তারা সুজনের পকেটে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। শিরিন তার স্বামীকে রক্ষা করতে গেলে দুর্বৃত্তরা তাকেও মারধর করে শ্লীলতাহানী ঘটনায়। এ সময় দুর্বৃত্তরা শিরিনের গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাই করে নেয়। তাদের চিৎকারে পথচারিরা এগিয়ে এলে দুর্বৃত্তরা এ নিয়ে থানা পুলিশ না করার জন্য হুমকি দিয়ে যায়। পরে পথচারিরা তাদের দু’জনকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। এসআই সাইদুল বলেন, ঘটনার খবর শুনে যাই। পরিস্থিতি শান্ত করি। এলাকাবাসী থেকে মিমাংসা করবে বলে ওই সময় জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page