বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
লবণচরায় ১১ বোতল মদ, ৪০ পিচ ইয়াবাসহ খালিশপুরের আ’লীগ নেতা মিরাজ গ্রেফতার খালিশপুরে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন ও চিত্রালী বাজার পরিদর্শনে কেসিসি প্রশাসক # হাউজিং-এ পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষ রোপন # সুজন খুলনা মহানগর ও জেলা কমিটি গঠন জাফর ইমাম সভাপতি ও তাছাদ্দেক সম্পাদক কুদরত ই খুদা সভাপতি ও সোহরাব সম্পাদক জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা শোকবার্তা খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
Headline
Wellcome to our website...
খালিশপুরে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন ও চিত্রালী বাজার পরিদর্শনে কেসিসি প্রশাসক # হাউজিং-এ পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষ রোপন #
/ ৫ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন

খালিশপুরে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন ও চিত্রালী বাজার পরিদর্শনে কেসিসি প্রশাসক
# হাউজিং-এ পরিচ্ছন্ন অভিযান ও বৃক্ষ রোপন #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সোমবার সকালে নগরীর বিআইডিসি রোডস্থ চিত্রালী বাজার এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বল্পমূল্যে/বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পেইনের উদ্বোধন করেন। ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খালিশপুর বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশন এ চক্ষু ক্যাম্পেইনের আয়োজন করে। জেলা সমন্বিত চক্ষু সেবা কর্মসূচির আওতায় বিএনএসবি চক্ষু হাসপাতাল এ ক্যাম্পেইনে সার্বিক সহযোগিতা প্রদান করে। ক্যাম্পেইনে ১’শ ৬৪ জনকে সাধারণ চক্ষু চিকিৎসা প্রদানের পাশাপাশি ৪০ জনকে ছানি অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।বিকিরণ যুব কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি কামরুল ইসলাম আলমগীরের পরিচালনায় ক্যাম্পেইনে স্থানীয় সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, শেখ শামসুর রহমান, আব্দুল লতিফ কাজী, লিটন খান, জাকির হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম, চিত্রালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ ফুল মিয়া, দুর্বার সংঘের সভাপতি মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক হৃদয় হাশেম আসমত, সুজন খালিশপুর থানা সম্পাদক খলিলুর রহমান সুমন, ছায়াবৃক্ষের প্রধান নির্বাহী মাহবুব আলম বাদশা, ছাত্রদল নেতা আবু সালেহ শিমুল, কেসিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি উজ্জ্বল কুমার সাহা, সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসুচি ডিস্ট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার ম্যানেজার রফিকুল ইসলাম, এরিয়া ম্যানেজার মোঃ হোসেনুল আমিন, সাইটসেভার্স জেলা সমন্বয়কারী কর্মকর্তা বনফুল চুমকী, ইরাক আলীসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগরীর খালিশপুরস্থ হাউজিং এস্টেটের বিভিন্ন সড়ক, ড্রেন ও হাউজিং তিনতলায় বিদ্যমান পুকুরের পরিচ্ছন্নতা কার্যক্রমসহ দারুস্ সালাম জামে মসজিদ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি বলেন, বর্ষা মৌসমু শুরু হয়েছে এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়া সংক্রমণ বেড়ে যাচ্ছে। সে কারণে আগে থেকেই নগরীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হচ্ছে। তারই অংশ হিসেবে খালিশপুরের সকল পুকুর, নালা, ড্রেন ও খালের বর্জ্য ও ঝোপঝাড় পরিচ্ছন্ন করা হচ্ছে। একই সাথে মশক নিধনেও সম্ভব সব ধরণের ব্যবস্থা নেয়া হচ্ছে। নগরবাসীর সহযোগিতা ছাড়া এ সকল কাজ সুষ্ঠুভাবে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে তিনি ড্রেনে বর্জ্য না ফেলে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে কেসিসির কাজে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহবান জানান। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ-খুলনার নির্বাহী প্রকৌশলী মো: জিয়াউর রহমান, কেসিসি’র সাবেক কাউন্সিলর এইচ এম আবু সালেক, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটন, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার সাহা ও মো: জিয়াউর রহমানসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু খালিশপুর থানাধীন মুজগুন্নী মহাসড়কের উভয় পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এ কর্মসূচি গ্রহণ করা হয়। প্রশাসক খুলনা বিশেষায়িত হাসপাতাল মোড়ে একটি গাছের চারা রোপণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। কেসিসি’র সচিব মো: রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল ইমরান, প্রশাসনিক কর্মকর্তা ড. পেরু গোপাল বিশ^াস, বাজার কর্মকর্তা শেখ শফিকুল হাসান দিদার, এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন, সমাজসেবক এ্যাড. ফজলে হালিম লিটনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page