বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি, পানিবন্দি জীবন কাটাচ্ছে ৬০ লাখ মানুষ
/ ৬৯২ Time View
Update : বুধবার, ১৯ জুন, ২০২৪, ৬:২৯ পূর্বাহ্ন

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সিলেট এবং সুনামগঞ্জ জেলায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জেলাগুলোর নদ-নদীর পানি বৃদ্ধির ফলে প্রায় ৬০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ইতোমধ্যে বন্যা কবলিতদের জন্য দুই জেলায় প্রায় সাড়ে এগারোশত আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

সুনামগঞ্জে সুরমাসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধির ফলে জেলার ছাতক, দোয়ারাবাজার, শান্তিগঞ্জ, মধ্যনগর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও জগন্নাথপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ২০ লাখ মানুষ। এছাড়া জেলা শহরের সাথে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বন্যা কবলিতদের জন্য সুনামগঞ্জে ৫১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে বন্যা কবলিতদের ঢল নেমেছে। সেখানে তিল ধারণেরও ঠাঁই নেই। এদিকে, পরিস্থিতির অবনতির কারণে টাঙ্গুয়ার হাওরসহ তাহিরপুর উপজেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

এদিকে, সিলেট জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এতে প্রায় ৪০ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ইতোমধ্যে বন্যা কবলিতদের জন্য ৬২৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। তবে আশ্রয়কেন্দ্রেও পানি ওঠায় বিপাকে পড়েছেন অনেকে। আবার কেউ কেউ আশ্রয়কেন্দ্রে ঠাই না পেয়ে নির্মাণাধীন ভবনেও আশ্রয় নিচ্ছেন। এছাড়া বন্যার পানি সিলেট শহরেও ঢুকে পড়েছে।

ইতোমধ্যে জেলার দক্ষিণ সুরমার বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র রক্ষায় কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়া বন্যার কারণে জেলার সব পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page