সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
সিলেটে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি আ হ ত
/ ৭২০ Time View
Update : শনিবার, ৬ জুলাই, ২০২৪, ১২:০১ অপরাহ্ন

সিলেট ব্যুরো:

সিলেট জেলার কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৫ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার দমদমা সীমান্তের নোম্যান্স ল্যান্ডে এ ঘটনা ঘটে।

আহত যুককের নাম বিশদ খান্দজানি (৩০)। তিনি উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের কুরঙ্গ কুলিবস্তি এলাকার মৃত বাবুচান্দ খন্দজানির ছেলে।

জানা যায়, শুক্রবার বিকেলে সীমান্ত পিলার ১২৫৯/২ এস সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে যান বিশদ খান্দজানি। ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় তার পেটে গুলি লাগলে তিনি আহত অবস্থায় পালিয়ে আসেন।

এ ব্যাপারে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় স্থানীয় দমদমা বিজিবি ক্যাম্পের কর্মকর্তা নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, বিষয়টি শুনেছি। তবে, কেউ অভিযোগ করেননি।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে ওই সীমান্ত এলাকায় চোরাচালান চলছে। স্থানীয় কিছু লোক প্রতিদিন ভারতে অনুপ্রবেশ করে চিনি নিয়ে আসছেন। শুক্রবার বিকেল ৪টার দিকে বিশদ খান্দজানি চোরাই চিনি আনতে সীমান্তের ওপারে যান। এ সময় ভারতীয় খাসিয়ার গুলিতে তিনি আহত হন। রক্তাক্ত অবস্থায় কিছুক্ষণ পর তিনি সেখান থেকে পালিয়ে আসতে সক্ষম হন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page