বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
সবার পাশে আস্থায় বিশ্বাসে ২৩ বছর” শীর্ষক শিরোনামে খুলনায় উদযাপিত হলো ব্র্যাক ব্যাংক-এর বর্ষপূর্তি অনুষ্ঠান
/ ৬৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৪:১৩ অপরাহ্ন

সবার পাশে আস্থায় বিশ্বাসে ২৩ বছর” শীর্ষক শিরোনামে
খুলনায় উদযাপিত হলো ব্র্যাক ব্যাংক-এর বর্ষপূর্তি অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ “সবার পাশে আস্থায় বিশ্বাসে ২৩ বছর” শীর্ষক শিরোনামে নানা কর্মসূচীর মধ্য দিয়ে খুলনায় উদযাপিত হলো ব্র্যাক ব্যাংক-এর ২৩তম বর্ষপূর্তি অনুষ্ঠান। নগরীর শীববাড়িমোড়স্থ দৈনিক প্রবাহ ভবনের নীচতলায় ব্র্যাক ব্যাংক খুলনার প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন খুলনার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মীর আলীফ রেজা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর বরিশাল সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো: রেজাউল ইসলাম, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে: কর্নেল মোহাম্মদ শামীমুল আহসান শামীম, দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক মোঃ আশরাফ উল হক ও বিশিষ্ট ব্যবসায়ী টিপু সুলতান (সি আই পি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক ব্যাংক লিমিটেড খুলিনা শাখার ব্যবস্থাপক কাজী শাকিল আক্তার। সভাপতিত্ব করেন সাউথ বেংগল রিজিওন-এর রিজওনাল হেড আল আমিন শেখ । এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংকের বড়বাজার শাখার ব্যবস্থাপক এস এম আশরাফুল ইসলাম এবং দৌলতপুর শাখার ম্যানেজার ওয়াসিকুর রহমান। অনুষ্ঠান শেষে কেক কাটা হয়। ব্যাংক কার্যক্রম সম্পর্কে অতিথিদের বাস্তবসম্মত ধারণা দেয়ার জন্য একটি ভিডিও প্রদর্শন করা হয়। বক্তারা বলেন, ব্র্যাক ব্যাংক গ্রাহকের আস্থার ব্যাংক। এ ব্যাংকে টাকা খোয়া যাওয়ংার কোন সুযোগ নেই। নেই হাজার কোটি টাকা লুটপাটের কাহিনী। বাংলাদেশ ব্যাংকের দেয়া নিয়ম শতভাগ মেনে এ ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করছে। সুনাম আর আস্থাকে সামনে রেখে এ ব্যাংক এগিয়ে চলেছে।
উল্লেখ্য, ২০০১ সালে ৪ জুলাই বিশিষ্ট শিক্ষাবিদ স্যার ফজলে হাসান আবেদ এ ব্যাংক প্রতিষ্ঠা করেন। প্রন্তিক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের মূল স্রোতে ফিরিয়ে আনতে স্যার এ উদ্যোগ গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page