সোমবার, ২৫ মে ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম
জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা শোকবার্তা খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
Headline
Wellcome to our website...
রামপালে কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ বিতরণ করেন কৃষিবিদ শামীম
/ ১১৫৮ Time View
Update : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

বাগেরহাট প্রতিনিধিঃরামপাল উপজেলা কৃষক দলএর আয়োজনে ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির
গবেষণা বিষয়ক সম্পাদক ও জিয়াউর রহমান ফাউন্ডেশন এর ডাইরেক্টর কৃষিবিদ শামীমুর রহমান শামীম এর সার্বিক সহযোগীতা ও তত্ত্বাবধানে মৌসুমি আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকালে রামপালের ভাগা বাজার সংলগ্ন চেয়ারম্যানের মোড় মালিডাঙ্গা বালুর মাঠে গরিব অসহায় ও প্রান্তিক কৃষকদের মাঝে এ ধানের বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রিয় বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।
এ সময় রামপাল উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি শামীমুর রহমান বলেন, কৃষকবান্ধব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবুজ বিপ্লবের মাধ্যমে দেশের অর্থনীতিতে আমূল পরিবর্তন এনেছিলেন।
জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদী ধারণার বিভিন্ন পরিকল্পনার মধ্যে এক ধরনের গণভিত্তিক কর্মসূচি লক্ষ করা যায়। তাই কৃষিজমির আল বা বিভাজনও তুলে দেওয়ার কথা জিয়া বলেন। আমাদের জাতীয় অর্থনিতি টিকে আছে বৃষ্টির উপর। তিনি বলেন, আমাদের এই জনপনদে পানিতে লবক্তার কারনে কৃষিতে মারাত্তক ক্ষতি হচ্ছে, আমি এই বিষয় পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে প্রয়েজনীয় ব্যাবস্থা গ্রহন করবো। এ ছাড়া ও কৃষি কে প্রধান্য
দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নানামূখি পরিকল্পনা গ্রহণ করেছেন।
বিএনপির এ নেতা আরো বলেন, মানুষের বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা থেকে শুরু করে স্বৈরাচারের রেখে যাওয়া ধ্বংসস্তূপ হওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে মেরামতের জন্য কাজ করব। এজন্যই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার রূপরেখা দিয়েছেন।
পরে কৃষকদের হাতে ১০ কেজি করে আমন ধানের উন্নত জাতের বীজ তুলে দেন শামীমুর রহমান। এ সময় কৃষক দল নেতা মোহাম্মদ আলম ,মোঃ হাছান আলী , সৈয়দ কুদরতি-ইলাহী ,মোহাম্মদ মাসুম বিল্লাহ , মোঃ মাজহারুল ইসলাম ইয়ামিন , মোহাম্মদ বখতিয়ার , সহ- বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page