বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
মোংলা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময়
/ ৮৩০ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫, ১:৩৭ অপরাহ্ন

ছবি প্রভাত খুলনা

মোংলায় প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

নিজস্ব প্রতিবেদকঃ রোববার (৬ জুলাই) সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হাসান গাজী’র সঞ্চালনায় প্রেস ক্লাব অডিটরিয়ামে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, বিএনপির দীর্ঘ আন্দোলন এবং জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি, দেশ নতুন করে স্বাধীন হয়েছে।স্বৈরাচারমুক্ত বাংলাদেশে আমরা দৃঢ়ভাবে বলতে চাই- গণমাধ্যম স্বাধীন।আপনারা সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য জাতির সামনে তুলে ধরবেন ভয় ভিতিকে উপেক্ষা করে।

তিনি আরো বলেন, আমরা আর অপরাজনীতি দেখতে চাই না।গত ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে শুধু রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষই রাজপথে ছিলেন না, সাংবাদিকরাও এই লড়াইয়ে ছিলেন।সাহসিকতার সঙ্গে রাজপথে থেকে সংবাদ সংগ্রহ করেছেন, একইভাবে আগামী দিনেও থাকবেন।

তিনি সাংবাদিকদের উদ্দেশ্য বলেন, আপনারা সমাজের আয়না।আপনারা নির্ভিক ভাবে কাজ করুন।আপনারা বস্তুনিষ্ট লেখনির মাধ্যমে সত্য ঘটনা তুলে ধরুন।এতে যদি কেউ আপনাদের দলীয় প্রভাব দেখিয়ে ভয়ভিতি, হামলা মামলার ভয় দেখায় তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক এবং আইনী ব্যবস্থা নেয়া হবে।তিনি আগামী দিনে মোংলাকে একটি সুন্দর সমাজ গঠনে সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় শেষে প্রেস ক্লাব উন্নয়নের জন্য সাংবাদিকদের হাতে নিজস্ব তহবিল থেকে ৫০ হাজার টাকা আর্থিক অনুদান তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।এ সময় মোংলা প্রেস ক্লাবের সকল সদস্য সহ পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইমান হোসেন রিপন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মোংলা উপজেলা শাখার সভাপতি বীর আবু হানিফ শেখ, বিএনপি নেতার সফর সঙ্গী হিসাবে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page