রবিবার, ৩১ মে ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম
জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা শোকবার্তা খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
Headline
Wellcome to our website...
ভারী বৃষ্টিতে ডুবলো মুম্বাই, ফ্লাইট-রেল-স্কুল বন্ধ
/ ১২২৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৪:১৬ অপরাহ্ন

অনলাইন ডেস্ক : ভারী বৃষ্টির ফলে পানিতে তলিয়ে গেছে ভারতের মুম্বাই এবং এর আশপাশের এলাকা। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এমন পরিস্থিতিতে বাণিজ্যনগরীর স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে, বাতিল হয়েছে ৫০টিরও বেশি ফ্লাইট। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল যোগাযোগ ব্যবস্থা।

দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুলাই) মাত্র ছয় ঘণ্টায় (ভোররাত ১টা থেকে সকাল ৭টা পর্যন্ত) মুম্বাইয়ের কিছু এলাকায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মুম্বাই, থানে, পালঘর এবং কোঙ্কন বেল্ট অঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।

বৃষ্টিপাতের কারণে মুম্বাই শহরজুড়ে সরকারি, বেসরকারি ও পৌরসভার সব স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্টেশনগুলোতে তলিয়ে গেছে রেললাইন, এতে ব্যাহত হচ্ছে রেল পরিষেবা। এসব লাইন ব্যবহার করে ৩০ লাখেরও বেশি যাত্রী প্রতিদিন যাতায়াত করে থাকে। তাই ট্রেন বন্ধের ফলে দুর্ভোগে পড়েছে লাখো যাত্রী।

বন্যার কারণে মুম্বাই এবং এর আশপাশের অঞ্চলে আটকে রয়েছেন বহু মানুষ। দেশটির দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) মহারাষ্ট্রের থানে থেকে ৪৯ জন এবং পালঘরে ১৬ জন গ্রামবাসীকে উদ্ধার করেছে। নৌকা এবং লাইফ জ্যাকেট ব্যবহার করে উদ্ধারকাজ চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page