শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
বাগেরহাটের মোড়েলগঞ্জে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক
/ ৭৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৯:৩৬ পূর্বাহ্ন

মোড়েলগঞ্জে চতুর্থ শ্রেণির স্কুল ছাত্রীকে ধর্ষণ, ধর্ষক আটক।

বাগেরহাটের মোরেলগঞ্জে ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। জানা যায় গতকাল (৩ জুলাই) অত্র বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী পৌরসভার বারইখালী ১ নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল ইসলামের মেয়ে লামিয়া আক্তার (১০) কে একই এলাকার বাসিন্দা মৃত বাদশা মিয়ার ছেলে মেহেদী হাসান (২৩) স্কুল ছুটির পরে রাস্তা থেকে মোটর সাইকেলে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে নিশানবাড়িয়া ইউনিয়নের মাঝিবাড়ি নামক স্হানে একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ রয়েছে। এ ঘটনা জানাজানি হলে সন্ধ্যায় ধর্ষকের বিরুদ্ধে ১০৭ নং বারইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে মোরেলগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে রাত ১০ টায় ধর্ষক মেহেদীকে আটক করেন।

থানা সূত্র ও স্থানীয়রা জানান, ওই স্কুলের শিক্ষার্থী লামিয়াসহ গত কয়েকদিন ধরে বখাটে মেহেদী রাস্তায় মেয়েদের উত্তপ্ত করতো। (৩ জুলাই) বুধবার স্কুল ছুটির পরে ১০৭ নং বারইখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে লামিয়াকে তুলে নিয়ে যায় মেহেদী।
কিছু বুঝে ওঠার আগেই লামিয়াকে স্কুল ড্রেস পরা অবস্থায় ওই পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় শিক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
মোরেলগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহজাহান আলী বলেন,এজাহারে উল্লেখিত আসামীকে ধর্ষণ মামলায় গতকাল রাতেই গ্রেফতার করা হয়েছে এবং কোর্টে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page