রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে ৭ম দিনেও সরব জবি শিক্ষার্থীরা
/ ৪৩০ Time View
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন

কোটা আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সপ্তম দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে সরব রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। সোমবার (৮ জুলাই) বিকেল সাড়ে তিনটায় ক্যাম্পাস এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা ‘একাত্তরের পথ ধরো, বাংলা ব্লকেড সফল করো’, ‘ব্লকেড ব্লকেড, বাংলা ব্লকেড’, ‘দফা এক দাবি এক, কোটা নট কাম ব্যাক’, ‘সংবিধানের/মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘কোটা প্রথা, বাতিল চাই বাতিল চাই’, ‘কোটা প্রথার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক জসিম উদ্দিন বলেন, আজ সপ্তম দিনে এসেও আমাদের দাবি মানা হয়নি তাই আজও আমরা রাস্তা অবরোধ করে আন্দোলন করছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে। নির্বাহী বিভাগ থেকে কোনও স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে কর্মসূচি দিয়ে আন্দোলন চালিয়ে যাবো।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page