বুধবার, ২০ মে ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম
জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা শোকবার্তা খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
Headline
Wellcome to our website...
বাংলাদেশের নাগরিকের পরিচয় ‘জাল’, সরব সুকান্ত
/ ৫৫২ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। —ফাইল ছবি।

কলকাতা প্রতিনিধি :
বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ও তাতে পশ্চিমবঙ্গের মাদ্রাসার ‘যোগাযোগের’ অভিযোগ তুলে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সম্প্রতি বাংলাদেশের এক নাগরিককে গ্রেফতার করেছে গুজরাত পুলিশ। গুজরাতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হর্ষ সিংভি এক্স হ্যান্ড্‌লে ছবি দিয়ে দাবি করেছেন, পশ্চিমবঙ্গের একটি হাইমাদ্রাসার দেওয়া শংসাপত্র ব্যবহার করে অভিযুক্ত ধর্মীয় পরিচয় ‘জাল’ করেছিলেন। হর্ষের ওই টুইট রবিবার ‘রিপোস্ট’ করে সরব হয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত।

নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক্স হ্যান্ড্‌লে সুকান্ত লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলিকে বাংলাদেশি মুসলিমদের হিন্দু করার নথিপত্রের জন্য ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের মাদ্রাসাগুলির জন্য ৫,৫৩০ কোটি টাকা বাজেট অনুমোদন নিয়েও প্রশ্ন উঠছে। এতে কি তা হলে রাজ্য সরকারের সমর্থন রয়েছে?’ সুকান্তের আরও কটাক্ষ, ‘দিদি (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) কি বাংলাদেশিদের ব্যবহার করে জনবিন্যাস পরিবর্তন করতে চান?’ সূত্রের দাবি, অভিযুক্ত ধর্মীয় পরিচয় ‘জাল’ করে শুভ দাস নাম নিয়েছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page