বুধবার, ২০ মে ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা শোকবার্তা খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
Headline
Wellcome to our website...
বাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমা তুলে নেবে মালদ্বীপ
/ ১০৭৩ Time View
Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪, ৯:৫৪ পূর্বাহ্ন

মালদ্বীপে বাংলাদেশি শ্রমিক নিয়োগের সীমা তুলে নিতে আইন সংশোধনির প্রস্তাব করার পরিকল্পনার কথা জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহুসান। গত ২৬ জুন জাতীয় নিরাপত্তা পরিষেবা সম্পর্কিত সংসদীয় কমিটির একটি অধিবেশন চলাকালে ঘোষণাটি দেওয়া হয়।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বর্তমান সীমা সম্পর্কে কমিটির অনুসন্ধানের জবাবে মন্ত্রী ইহুসান বলেছিলেন যে, শ্রমের বিদ্যমান এবং প্রত্যাশিত চাহিদার কারণে সীমাটি তুলে নেওয়া উচিত। বর্তমান কর্মসংস্থান আইনের অধীনে, সর্বোচ্চ এক লাখ বাংলাদেশি শ্রমিককে মালদ্বীপে আনা যেতে পারে।

অভিবাসীদের পরিসংখ্যান পর্যালোচনা করে মন্ত্রী ইহুসান প্রকাশ করেছেন যে, ৯০ হাজার ৬২৪ জন বাংলাদেশি শ্রমিক বর্তমানে মালদ্বীপে বসবাস করছেন। এক লাখে পৌঁছানোর জন্য অতিরিক্ত প্রায় নয় হাজার কর্মী নিয়োগের সুযোগ রয়েছে। অভিবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে ওয়ার্ক পারমিট ইস্যু প্রক্রিয়াকে সহজতর করে দ্বীপগুলোতে কর্মরত শ্রমিকদের জন্য বিশেষ পারমিট প্রবর্তনের পরিকল্পনা রয়েছে। তবে, অপব্যবহার ঠেকাতে বাংলাদেশি কর্মীদের জন্য প্রবেশের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণ মালদ্বীপে শ্রমিক আনার জন্য জাল নথি ব্যবহার করা হয়েছে এমন একাধিক ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।

কবে নাগাদ তদন্ত শেষ হবে সেই বিষয়ে কোন সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page