সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
পেনশন স্কিম নিয়ে শিক্ষকদের কর্মবিরতি: তৃতীয় দিনের মতো ঢাবিতে ক্লাস-পরীক্ষা বন্ধ
/ ৪৪৮ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪, ৬:০০ পূর্বাহ্ন

সর্বজনীন পেনশন স্কিমের পরিবর্তে পূর্ববর্তী পেনশন সুবিধা পুনর্বহালের দাবিতে শিক্ষকরা কর্মবিরতি পালন করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ আছে।

একই অবস্থা দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক আখতারুল ইসলাম বলেন, দেশের ৩৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আজ তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো শিক্ষকদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারও বন্ধ রয়েছে। তবে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা গ্রন্থাগারটি চালু রাখার জন্য কয়েক দফায় দাবি জানিয়ে আসছেন।

সরকারি চাকরির জন্য পড়াশোনা করতে লাইব্রেরিতে ভিড় জমান অনেক চাকরিপ্রার্থী।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক অধ্যাপক নাসির উদ্দিন মুন্সী দ্য ডেইলি স্টারকে বলেন, আপাতত আমরা গ্রন্থাগার খুলতে পারছি না। শিক্ষার্থীদের আমরা সাময়িক এই অসুবিধার বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছি।

আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ ও বিভাগীয় অফিসগুলো তালাবদ্ধ রয়েছে।

ঢাবির প্রশাসনিক ভবনের কর্মকর্তারাও প্রত্যয় স্কিমের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সেখানে আনুষ্ঠানিক কার্যক্রম বন্ধ রয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page