বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
পাকিস্তানে তুষারপাত ও ভারী বর্ষণে নিহত ৩৫
/ ৪৪৯ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৬:৩৬ অপরাহ্ন

লাখোকন্ঠ সংবাদ : পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলে শনিবার ও রোববার হাড়হিম করা ঠান্ডা বৃষ্টি এবং অপ্রত্যাশিত তুষারপাতে অন্তত ৩৫ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ২২টি শিশু রয়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। হতাহতদের বেশিরভাগই ভারী বর্ষণ এবং তুষারপাতের কারণে হওয়া ভূমিধসে বাড়িঘর চাপা পড়েছেন।

পাকিস্তানের উত্তর ও পশ্চিমাঞ্চলে তীব্র প্রতিকূল আবহাওয়া বিরাজ করছে। অনেক সড়ক বন্ধ হয়ে গেছে এবং শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মার্চ মাসে অপ্রত্যাশিত এই তুষারপাত আবহাওয়া বিশেষজ্ঞদেরও অবাক করেছে। সাধারণত, পাকিস্তানে মার্চ মাসে গরম পড়তে শুরু করে।

কিন্তু এবার তার ঠিক বিপরীত চিত্রের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন দেশটির আবহাওয়া অধিদপ্তরের সাবেক পরিচালক মুশতাক আলি শাহ।

তিনি বলেন, “এই সময়ে কয়েক মিনিটের জন্য হাল্কা শিলাবৃষ্টি অস্বাভাবিক নয়। তবে ৩০ মিনিটের বেশি সময় ধরে শিলাবৃষ্টি হওয়া সত্যিই উদ্বেগের বিষয়।”

উত্তরপশ্চিমের রাজ্য খাইবার পাখতুনখাওয়ার জেলা কির্ক এর বাসিন্দা হাজিত শাহ বিবিসিকে বলেন, “আমার যতদূর মনে আছে, ২৫-৩০ বছর আগে আমি একবার এ সময়ে হল্কা তুষারপাত হতে দেখেছিলাম।”

বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে খাইবার পাখতুনখাওয়া এবং বালেুচিস্তান প্রদেশে। ভারী বৃষ্টিতে অন্তত দেড়শ বাড়ি পুরোপুরি এবং আরো প্রায় ৫০০ বাড়িঘর আংশিক ধসে গেছে।
গত বেশ কয়েকদিন ধরে কোনো কোনো এলাকা পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশের প্রাদেশিক সরকার থেকে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং হতাহতদের পরিবারের জন্য নগদ সহায়তা ঘোষণা করেছে।

এ সপ্তাহের পুরোটা জুড়েই সারা দেশে মূলত ‘ঠান্ডা এবং শুষ্ক’ আবহাওয়া বিরাজ করবে বলে পূর্বাভাস দিয়েছে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page