সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
নিহত সাঈদের পরিবারের পাশে বুয়েটিয়ানরা, সাড়ে ১০ লাখ টাকা সংগ্রহ
/ ৫৮৪ Time View
Update : বুধবার, ২৪ জুলাই, ২০২৪, ১০:২৯ অপরাহ্ন

পাবলিক ইউনিভার্সিটি নিহত সাঈদের পরিবারের পাশে বুয়েটিয়ানরা, সাড়ে ১০ লাখ টাকা সংগ্রহ
নিহত সাঈদের পরিবারের পাশে বুয়েটিয়ানরা, সাড়ে ১০ লাখ টাকা সংগ্রহ করেন।

রংপুরে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে নিহত কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটির সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বুয়েটিয়ানরা। তাদের সহায়তায় এরই মধ্যে পাওয়া গেছে সাড়ে ১০ লাখ টাকা।

বুধবার (১৭ জুলাই) রাতে বুয়েট শিক্ষার্থীদের পেজ ‘বুয়েটিয়ান’ থেকে তথ্যটি শেয়ার করা হয়। আজ (বৃহস্পতিবার) ভোরের দিকে সেই পোস্ট ব্যান্ড দল ‘শিরোনামহীন’ তাদের পেজ থেকেও শেয়ার করে বুয়েট শিক্ষার্থীদের ধন্যবাদ জানায়।
বিজ্ঞাপন

বুয়েটিয়ান পেজ থেকে জানানো হয়, বুধবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আবু সাঈদের পরিবারের সহয়তায় ১০ লাখ ৫০ হাজার ২৪৩ টাকা জমা হয়েছে। এর মধ্যে বিকাশে সাত লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা, নগদে এক লাখ ৬৮ হাজার ৭০৫ টাকা, রকেটে ৬৩ হাজার ৯২৩ টাকা, ব্যাংকে ৯৩ হাজার ৮৮০ টাকা এবং পেপালের মাধ্যমে নয় হাজার টাকা জমা হয়েছে।

এরপর অবশ্য অর্থ সংগ্রহ বন্ধ করে দেয়া হয়েছে।

এ অর্থ আবু সাঈদের পরিবারের যেসব বিষয় প্রয়োজন সেই খাতে খরচ করা হবে বলেও জানানো হয়েছে। বলা হয়েছে, ‘আমরা আবু সাঈদের পরিবারের সাথে যোগাযোগ করেছি এবং তাদের কাছ থেকে তাদের প্রয়োজনের বিষয়ে সংক্ষেপে শুনেছি। সবকিছু শুনে আমরা একটা খসড়া সিদ্ধান্ত নিয়েছি:
১। আবু সাঈদের পরিবারের ঘর মেরামত করে দেয়া
২। গরু কিনে দেয়া
৩। জমি এবং আনুষঙ্গিক প্রয়োজনীয় ব্যবস্থা করে দেয়া (যেহেতু পিতা কৃষক)
৪। তার ভাইয়ের মেডিকেল ট্রিটমেন্টের ব্যবস্থা করা।’

আজ (বৃহস্পতিবার) রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে একটি বুয়েটিয়ান দল যাবে। সেখানে গিয়ে আলোচনার পর যে বিষয় তাদের প্রয়োজন, সবচেয়ে ভালোভাবে পূরণ হয় সেটাই নেয়ার চেষ্টা করা হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়। এছাড়া সার্বিক বিষয়ে ‘বুয়েটিয়ান’ পেইজে নিয়মিত আপডেট দেয়া হবে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page