বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
নানা কর্মসূচীর মধ্য দিয়ে খুলনায় সাংবাদিক বালু হত্যা বার্ষিকী পালন
/ ৪২৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

খুলনা প্রতিনিধিঃ একুশে পদকপ্রাপ্ত নির্ভীক সাংবাদিক, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ূন কবীর বালু’র ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্বে পুষ্পমাল্য অর্পণ করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে মাল্যদান পর্বে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, সাঃ সম্পাদক এমডি বাবুল রানা, খুলনা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলাম কাজল, সাঃ সম্পাদক হুমায়ুন কবির, বিমল সাহাসহ নেতৃবৃন্দ।


এদিকে একই উপলক্ষে বৃহস্পতিবার সাতরাস্তা মোড় শহীদ ডা. মিলন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনা এ কর্মসূচি আয়োজন করে। বেলা ১২টায় দৈনিক জন্মভূমি ভবনে শহীদ সাংবাদিক হুমায়ুন কবির বালুর স্থায়ী ম্যুরালে মাল্যদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল রানা, পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনার আহবায়ক এস এম হাবিব, বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপী, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার ও মো: শাহ আলম, সাবেক যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, খুলনা টিভি রিপোর্টার ইউনিটির সদস্য সচিব বাবুল আক্তার ও সাবেক সভাপতি সুনীল কুমার দাস।
মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন পেশাজীবী সাংবাদিক সুরক্ষা মঞ্চ খুলনার আহবায়ক এস এম হাবিব। বিএফইউজের নির্বাহী সদস্য কৌশিক দে বাপীর পরিচালনায় বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার রহমান বাবু ও শেখ দিদারুল আলম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হাওলাদার ও মো: শাহ আলম, সাবেক যুগ্ম সম্পাদক নেয়ামুল হোসেন কচি, খুলনা টিভি রিপোর্টার ইউনিটির সদস্য সচিব বাবুল আক্তার ও সাবেক সভাপতি সুনীল কুমার দাশ। উপস্থিত ছিলেন বিএফইউজের যুগ্ম মহাসচিব মো: হেদায়েৎ হোসেন মোল্লা, সাঈয়েদুজ্জামান সম্রাট, মহেন্দ্র নাথ সেন, দৈনিক খুলনার বার্তা সম্পাদক আনোয়ার হোসেন, অরুন কুমার মণ্ডল, দীলিপ পাল, ডিবিসি র আমিরুল ইসলাম, গাজী টিভির লিয়াকত হোসেন, আনন্দ টিভির আমজাদ আলী লিটন, দক্ষিণাঞ্চল প্রতিদিনের বার্তা সম্পাদক মো: মিলন, ইন্ডিপেন্ডেন্ট টিভির অভিজিৎ পাল, আরটিভির এস এম মনিরুজ্জামান, রকিবুল ইসলাম মতি, আবু নুরাইন খোন্দকার, উত্তম সরকার প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা বলেন, বালু ভাইয়ের হত্যাকান্ডের হাস্যকর তদন্ত সাংবাদিক সমাজ থেকে বারবার প্রত্যাখান করা হয়েছে। আমারা প্রধানমন্ত্রীর কাছে দাবী জানাচ্ছি বালু ভাইয়ের হত্যাকারী, অর্থদাতা, পরিকল্পনাকারীদের চিহ্নিত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করতে পুনঃতদন্তের নির্দেশনা প্রদান করবেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page