বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
টোল প্লাজায় আগুন, সংঘর্ষে রণক্ষেত্র কাজলা-শনিরআখড়া, গুলিবিদ্ধ ৬
/ ৭৭৩ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৭:৫৭ অপরাহ্ন

টোল প্লাজায় আগুন – ছবি : সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে টোল প্লাজা বন্ধ থাকায় হানিফ ফ্লাইওভার দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের সময় শিশুসহ ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) সন্ধ্যা থেকে এসব ঘটনা ঘটে।

এদিকে সন্ধ্যা থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সাথে পুলিশের দফায়-দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে হানিফ ফ্লাইওভারের দক্ষিণ অংশ কাজলা থেকে শনিরআখড়া পর্যন্ত এলাকা।

দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যায় সেখানে সংঘর্ষের সময় পুলিশের শটগানের গুলিতে আহত ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে বলে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।

আহতদের মধ্যে দুই বছরের এক শিশুও রয়েছে।

আন্দোলনকারীদের অভিযোগ, ‘পুলিশের জন্যই সবকিছু হলো। আমরা ছাত্ররা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম। পরে পুলিশ গুলি, গ্যাস ছোড়ে।’

যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জানান, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে স্থানীয় বিএনপি-জামায়াতের লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল। সন্ধ্যার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কিনা- তা তিনি জানেন না বলে দাবি করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page