রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
গৌরনদীতে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
/ ৪১৬ Time View
Update : রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

গৌরনদীতে মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
দেশব্যাপী সাংবাদিক নির্যাতন ও মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে রোববার বেলা এগারোটার দিকে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

পেশাজীবী সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় মফস্বল সাংবাদিক ফোরামের উপজেলা শাখার সভাপতি এসএম মিজানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় সাধারন সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক খোকন আহম্মেদ হীরা, সাংবাদিক জিএম জসিম হাসান, ফোরামের সহসভাপতি এইচএম খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, কোষাধ্যক্ষ কেএম সোহেব জুয়েল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মণীষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জামিল মাহমুদ, কোষাধ্যক্ষ সৈয়দ মাজাহারুল ইসলাম রুবেল, উজিরপুরের সাংবাদিক নাজমুল হাসান মুন্না, মাহফুজুর রহমান মাসুম প্রমুখ।

বক্তারা প্রকাশিত সংবাদের জেরধরে কুষ্টিয়ার সাংবাদিক হাসিবুর রহমান রিজু ও বাকেরগঞ্জের সাংবাদিক উত্তম কুমার দাস সহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং বাউফলের চার সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মিথ্যে মামলা প্রত্যাহারের দাবি করেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page