বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে
/ ৫৯৭ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৩ অপরাহ্ন

ছবি:প্রভাতখুলনা-টেকনাফের সাবেক এমপি বদী মাদক সম্রাট

নিজস্ব প্রতিবেদক : খুলনা মহানগর পুলিশের (কেএমপি) নবনিযুক্ত সাব-ইন্সপেক্টর (এসআই) রোকনুজ্জামানের বিরুদ্ধে মাদক ব্যবসা ও নারীঘটিত অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারীর দাবি, তার বিরুদ্ধে ইতোমধ্যে একাধিক মামলা, বিভাগীয় তদন্ত ও সদর দপ্তরের প্রতিবেদনে দুর্নীতির প্রমাণ থাকলেও তিনি এখনো কর্মরত আছেন।

অভিযোগকারীর দেয়া তথ্য অনুযায়ী, এসআই রোকনুজ্জামান টেকনাফে দায়িত্ব পালনকালে সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদী ও তার পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। অভিযোগ রয়েছে, তিনি যুবলীগের স্থানীয় কয়েকজন নেতার সহযোগিতায় ইয়াবা ও অন্যান্য মাদকের ব্যবসায় জড়িয়ে পড়েন। এমনকি বিভিন্ন সময়ে অনলাইন মেসেঞ্জারে মাদকের দাম আলোচনা ও ছবি পাঠানোর প্রমাণও রয়েছে বলে অভিযোগকারীর দাবি।

শুধু মাদক নয়, নারীদের সঙ্গে অনৈতিক যোগাযোগ, ভিডিও কলে কথোপকথন এবং একাধিক স্থিরচিত্রও অভিযোগকারীর হাতে আছে বলে জানা গেছে। এ ছাড়া রোকনুজ্জামানের বিরুদ্ধে চারটি মামলা আমলে নেওয়া হলেও প্রভাব খাটিয়ে তিনি দায় এড়াতে সক্ষম হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এমনকি পিবিআই সদর দপ্তর থেকেও তার বিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল, যার ভিত্তিতে তাকে চট্টগ্রাম থেকে বদলি করে সম্প্রতি খুলনা কেএমপিতে পোস্টিং দেওয়া হয়।

অভিযোগকারী জানান, এসআই রোকনুজ্জামানের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার সিংহ নগর গ্রামে। পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে।

এসব অভিযোগের সমর্থনে অভিযোগকারীর হাতে ছবি, স্ক্রিনশট ও বিভিন্ন ডকুমেন্টস রয়েছে বলে জানা গেছে।

তবে এ বিষয়ে এসআই রোকনুজ্জামানের বক্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page