রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
খালিশপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী হোয়াইট ফরিদপুর থেকে গ্রেফতার
/ ৮৪৮ Time View
Update : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ৮:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ঃ কেএমপি ডিবির অভিযানে খুলনা মহানগরীর তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী এবং একাধিক মামলার আসামী কাজী ইয়াসির আরাফাত হোয়াইটকে গ্রেফতার করেছে। খুলনা মহানগর ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) তৈমুর ইসলামের নেতৃত্বে একটি টিম র‌্যাব-৬ এর সহায়তায় গোপন সংবাদের মাধ্যমে ২৪ জানুয়ারি সকালে ফরিদপুর জেলার সদর থানাধীন চাঁদপুর এলাকা হতে তাকে গ্রেফতার করেছেন। সে খালিশপুর নয়াবাটি মোড়ের বাড়ী নং- এন,এল-২১, রোড নং-২৪১-এর বাসিন্দা কাজী খেলাফত হোসেনের ছেলে। উক্ত আসামী কাজী ইয়াসির আরাফাত ওরফে হোয়াইট(৪৪) এর বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-০৮/১০৫, তারিখ-০৬ মে ২০২২ , খালিশপুর থানার ,এফআইআর নং-১৬/৬৫, তারিখ- ২৭ মার্চ, ২০২২, খালিশপুর থানার ,এফআইআর নং-৮, তারিখ- ০৬ মে, ২০১৩, খালিশপুর থানার ,এফআইআর নং-১০, তারিখ- ১৮ এপ্রিল, ২০১৩, খালিশপুর থানার ,এফআইআর নং-১৩, তারিখ- ১৬ ফেব্রুয়ারি’১১, খালিশপুর থানার ,এফআইআর নং-৪, তারিখ- ২১ আগস্ট’২৪, খালিশপুর থানার ,এফআইআর নং-৫, তারিখ- ২৩ আগস্ট’২৪ এবং খালিশপুর থানার,এফআইআর নং-২, তারিখ- ১৪ আগস্ট’২৪এর এজাহার নামীয় আসামী। জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমানোর জন্য তার সন্ত্রাসী ছাত্রলীগ ও যুবলীগ ক্যাডারদের সহযোগীয়তায় আন্দোলন ব্যাহত করতে বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে বলে সূত্র জানায় । তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সে তালিকাভুক্ত মাদক বিক্রেতা। আ’লীগ আমলে ছিল তার ২০/২৫ জনের বিশাল বাহিনী। যারা মাদক বিক্রি, চাঁদাবাজি, দখলবাজিসহ এহেন কোন অপরাধ ছিল না যা তারা করতো না। তার এ বাহিনী নিয়ে এলাকায় একটি সন্ত্রাসী গ্রুপ গড়ে তোলে। খালিশপুর পৌর সুপার মাকের্টের নির্যাতিত ব্যবসায়ীরা জানান, হোয়াইট যখন মার্কেটে স্ব ঘোষিক সাঃ সম্পাদক ছিল তখন ব্যবসায়ীদের নানা ধরনের অনৈতিক দাবিতে নির্যাতন করতো। তার অত্যাচারে ব্যবসায়ীরা ছিলেন অতিষ্ঠ। তার কথা না শুনার কারণে আঃ রাজ্জাক মিন্টু নামের একজন সাধারণ ব্যবসায়ীকে জামায়াত ইসলামী করে বলে পুলিশ দিয়ে গ্রেফতার করায়। কয়েক দিন কারাবাস শেষে মিন্টু জামিন পান। শুধু মিন্টু একা নয়, এভাবে তার কথা না শুনলে বাজারের সাধারণ ব্যবসায়ীর ওপর নেমে আসতো নির্মম নির্যাতন। বিএনপি নেতা রেজাউল করিম স্বপন বলেন, সন্ত্রাসী হোয়াইট ছিল এলাকার এক আতংকের নাম। তার ভয়ে কেউ মুখ খুলতে সাহস পেত না। বিশাল সন্ত্রাসী বাহিনী নিয়ে সে নিজে এলাকায় গড়ে তোলে সন্ত্রাসী বাহিনী। তার অত্যাচারের বিগত সময়ে বিএনপির অনেক নেতা-কর্মী এলাকা ছেড়েছে। চাঁদাবাজি ছিল তার নিত্যনৈমিত্ত ব্যাপার। তাকে গ্রেফতার করায় তিনি পুলিশকে ধন্যবাদ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page