বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
কোটা বিরোধী আন্দোলনে চট্টগ্রামে আটকে পড়েছে ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
/ ৫৮২ Time View
Update : বুধবার, ১০ জুলাই, ২০২৪, ১২:০১ অপরাহ্ন

কোটা সংস্কারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজ শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করায় চট্টগ্রামে আটকা পড়েছে ৫টি ট্রেন। এতে মারাত্মক দুর্ভোগে পড়েছেন প্রায় সাড়ে তিন হাজার যাত্রী। বুধবার (১০ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মনিরুজ্জামান। তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন এর কারণে চট্টগ্রামে ৫টি ট্রেন আটকা পড়েছে। ৭০৪ নং মহানগর প্রভাতি ফৌজদারহাটে, ৮১৬ নং পর্যটক এক্সপ্রেস পাহাড়তলীতে, ৮১৩ নং কক্সবাজার এক্সপ্রেস ষোলশহরে এবং ৭২১ নং মহানগর এক্সপ্রেস ও ৭০৩ নং মহানগর গোধূলি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ডকে। তিনি আরও বলেন, ৫টি ট্রেন আটকা পড়ায় ট্রেনের শিডিউলে ব্যাপক বিপর্যয় ঘটে। এতে প্রায় সাড়ে তিন হাজার যাত্রী দুর্ভোগের মধ্যে পড়েছেন। তাছাড়া, ঢাকার ট্রেনগুলোও বিভিন্ন জায়গায় আটকা পড়েছে। যার কারণে, শিডিউল বিপর্যয় আরও বাড়তে পারে। তবে, আমরা ৬টা পর্যন্ত অপেক্ষা করছি। দেখি কী হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page