রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
কেন্দুয়ায় নকলের অভিযোগে তিন পরীক্ষার্থী বহিস্কার
/ ৪৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৯:১৩ অপরাহ্ন

নেত্রকোনায় কেন্দুয়ায় এইচএসসি পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে তিনজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) দুপুর পৌণে ১টার দিকে উপজেলার সায়মা শাহজাহান একাডেমি ভেন্যু পরীক্ষা কেন্দ্রে ইংরেজি১ম পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার সময় তাদেরকে বহিস্কার করা হয়।

বহিস্কৃত তিন পরীক্ষার্থীই কেন্দুয়া সরকারি কলেজের শিক্ষার্থী। তাদের মধ্যে দু’জন ছেলে এবং একজন মেয়ে। তারা তিনজনই মানবিক শাখার নিয়মিত শিক্ষার্থী।

সায়মা শাহজাহান একাডেমি ভেন্যু পরীক্ষা কেন্দ্রের সচিব এবং কেন্দুয়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.জাহাঙ্গীর হোসেন তালুকদার নিশ্চিত করে বলেন, পরীক্ষার হলে দায়িত্বে থাকা কর্মকর্তা ওই তিন পরীক্ষার্থীর অসদুপায় অবলম্বনের বিষয়টি টের পান। কেন্দ্র সচিব পরীক্ষার্থীদের অসদুপায় অবলম্বনের বিষয়টি সত্যতা যাচাই করে নিশ্চিত হন। পরে তাদেরকে বহিষ্কার করেন তিনি।

কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার বহিষ্কার বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, অসদুপায় অবলম্বন করায় তাদেরকে বহিষ্কার করা হয় এবং আগামী পরীক্ষায় যাতে করে কেউ অসদুপায় অবলম্বন না করে সেজন্য সকল সর্তক করেন তিনি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page