রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ১০
/ ৬৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ১০:১৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ১ কেজি ৯০ গ্রাম গাঁজা ও ৯৯ পিস ইয়াবাসহ ১০ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন নগরীর নিরালা আবাসিক এলাকার সত্যরঞ্জন সরকারের ছেলে প্রীতম সরকার (২৫), সোনাডাঙ্গা মডেল ট্রাকস্ট্যান্ড এলাকার মো. হালিম শেখের ছেলে মো. হাসিব শেখ (২০), জিন্নাহপাড়ার মৃত. আ. হাকিমের ছেলে ফেরদাউস ফিদ্দু (৫০), কৈয়া বাজার বিধান সড়কের মৃত. আহাদ আলী ফরাজীর ছেলে মো. নুর ইসলাম (৩৫), রায়েরমহল পশ্চিম পাড়া কুলতলার মৃত. শেখ রমজান আলীর ছেলে মো. জনি শেখ (৪৭), সোনাডাঙ্গা রহমতপাড়ার মৃত. ফারুকুল ইসলামের ছেলে শেখ নাঈম হাসান (২৫), মহির বাড়ী বড় খালপাড়ের দিলীপ দাশের ছেলে জয় দাশ (২৩), দৌলতপুর দেয়ানা পূর্বপাড়ার মো. মন্টু শেখের ছেলে মো. কুতুব শেখ (৪৫), বাগেরহাট জেলার শরণখোলা থানার রায়ান্দা কুড়েখালীর মৃত. আব্দুল আলীর মেয়ে বুলু বেগম (৫০) ও মাগুরা জেলা সদরের নিশ্চিন্তপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে
মো. বিল্লাল হোসেন (৩১)।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় ১ কেজি ৯০ গ্রাম গাঁজা ও ৯৯ পিস ইয়াবাসহ ১০ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯টি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page