বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
ওবায়দুল কাদেরের সঙ্গে শিক্ষকদের বৈঠক স্থগিত
/ ৪৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪, ৩:৫৬ অপরাহ্ন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ফাইল ছবি

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। এমন পরিস্থিতিতে শিক্ষকনেতাদের সঙ্গে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১০টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের যে বৈঠক হওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে।

বৈঠক স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. জিন্নাত হুদা।

তিনি বলেন, আজকে বৈঠক হওয়ার কথা ছিল, কিন্তু বৈঠকটি স্থগিত করা হয়েছে। এর কারণ হিসেবে আমাদেরকে কিছু জানানো হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে বৈঠক হলে সরকার যদি জরুরি মনে করে তারা আমাদের সঙ্গে বসবে, অন্যথায় আমাদের আন্দোলন এভাবেই চলতে থাকবে। বৈঠক হলে বিষয়টি যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।

সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিম কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একযোগে সর্বাত্মক কর্মবিরতিতে অচল হয়ে পড়েছে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। যদিও পেনশনের পক্ষে একটি বিবৃতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। কিন্তু শিক্ষক নেতারা সে বিবৃতিটিকে বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে এবং চতুর্থ দিনের মতো চলছে শিক্ষকদের কর্মবিরতি।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page