শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
দৌলতপুরে আ’লীগ নেতাদের হাতুড়ির আঘাতে রক্তাক্ত হলো যুবদল নেতা
/ ৭০৬ Time View
Update : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ৫:১৮ অপরাহ্ন

দৌলতপুরে আ’লীগ নেতাদের হাতুড়ির
আঘাতে রক্তাক্ত হলো যুবদল নেতা

স্টাফ রিপোর্টারঃ নগরীর দৌলতপুরে পূর্বশত্রæতার জের ধরে আ’লীগ নেতারা হাতুড়ি পিটুনিতে রক্তাক্ত করলো যুবদল নেতাকে। শুক্রবার সকাল ১০টার দিকে দৌলতপুর দেয়ানা পূর্বপাড়া ভাউন্ডারী রোডে এ ঘটনা ঘটে। আহত শেখ মিজানুর রহমানকে (৩৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভিকটিম জানান, তিনি দেয়ানা পূর্বপাড়ার ভাউন্ডারি রোডের শেখ আনোয়ার হোসেনের ছেলে। তিনি ৪নং ওয়ার্ড যুবদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি নিজ শিশু সন্তানের সাথে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। ভাউন্ডারি রোডে পৌছানো মাত্র আ’লীগ নেতা তুহিন শেখের নেতৃত্বে ১০/১২ জনের একদল দুর্বৃত্ত তার ওপর চড়াও হয়। কোন কিছু বুঝে ওঠার আগেই তারা তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারপিঠ করে আহত করে। এ সময় তাদের একজনের নিকট আগ্নেয়াস্ত্র ছিল। তার চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা দেখে নেয়ার হুমকি দিয়ে এলাকা ত্যাগ করে। পরে এলাকাবাসী মিজানকে উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করে। হামলার নেতৃত্বদানকারী তুহিন শেখ ৫নং ওয়ার্ড আ’লীগের যুগ্ম সম্পাদক। এর আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ভিকটিমের ছোট ভাই আমিনুরকে ভয় ভীতি দেখায় এ চক্রটি। যাতে করে তারা তাদের সম্পত্তিতে না যেতে পারে। দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আতাহার আলী বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। অভিযোগ দিলে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page