সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
জলবায়ু ও নারী: সমস্যা ও সম্ভাবনা শীর্ষক জেলা পর্যায়ের মতবিনিময় সভা শোকবার্তা খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী
Headline
Wellcome to our website...
মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে : নজরুল ইসলাম
/ ৮৪৬ Time View
Update : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪, ৭:৫০ অপরাহ্ন

লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেছে বিএনপি।

দেশের মানুষ পরিবর্তনের জন্য অপেক্ষা করছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এ পরিবর্তনের জন্য খুব শিগগিরই কর্মসূচি আসছে। দেশটাকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে।

শুক্রবার (১২ জুলাই) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের শরিক কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বিএনপির বৈঠকের পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, এই দেশটাকে নিঃশেষ করে ফেলা হচ্ছে। আজকে এমন একটা সরকার ক্ষমতাসীন, যে সরকারের নিযুক্ত প্রধান বিচারপতি সরকারের ইচ্ছেমতো কাজ না করার কারণে পদত্যাগ ও দেশত্যাগে বাধ্য হন। পরে দেখা গেল, এই সরকারই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে এবং দুর্নীতিতে তার সাজাও হয়েছে। এছাড়া সরকারের নিযুক্ত সাবেক প্রধান সেনাপতি আজিজ আহমেদ, সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদ দুর্নীতির দায়ে অভিযুক্ত। সচিব পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়িচালক পর্যন্ত এই দুর্নীতিতে জড়িত। তাহলে এ কথাই বলতে হয় যে, এই সরকারই দুর্নীতিগ্রস্ত।

তিনি আরও বলেন, আমাদের দেশের সরকারপ্রধান সম্প্রতি একটি দেশে গেছেন। সেখান থেকে কিছু সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন। যে পরিমাণ সহযোগিতার প্রতিশ্রুতি পেয়েছেন, এদের এক একজন দুর্নীতিবাজ তার চেয়েও বেশি টাকা দুর্নীতি করেছেন। এটাই বাস্তবতা। এখান থেকে দেশটাকে উদ্ধার করার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে। আমরা বিশ্বাস করি, দেশ ও দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য প্রতীক্ষা করছে। খুব শিগগিরই এ পরিবর্তনের জন্য আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। সবাই মিলে আমরা দেশটাকে মুক্ত করার চেষ্টা করব।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page