শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
ফুলবাড়িগেটে যুবলীগ নেতা আরিফ হত্যা মামলায় যুবক গ্রেপ্তার, অস্ত্র-গুলি উদ্ধার
/ ৪৯৩ Time View
Update : বুধবার, ২৬ জুন, ২০২৪, ২:৩৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ আলোচিত যুবলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন হত্যার সঙ্গে জড়িত সন্দেহে আড়ংঘাটা থানা পুলিশ সুজন সরকার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। এছাড়া পুলিশ একটি বিদেশি পিস্তলসহ গুলি উদ্ধার করেছে। থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা মিনহাজুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে আড়ংঘাটা বাইপাস রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে মামলার সন্দিগ্ধ আসামি সুজন সরকারকে গ্রেপ্তার করে। একই রাতে পুলিশ ১ টি বিদেশি পিস্তল, পিস্তলের কার্টুস ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করে। গ্রেপ্তারকৃত সুজন সরকারের বাড়ি ডুমুরিয়া উপজেলার শলুয়া গ্রামের ঘোনারদাড়া রোড এলাকায় । তার বিরুদ্ধে ইতিপূর্বে থানায় মামলা আছে। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে পুলিশ রিমান্ডে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করে হত্যার ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামীদের সনাক্তপূর্বক গ্রেফতার করা হবে। একইসাথে অস্ত্র-গুলি কোথা থেকে এনেছে এবং কোথায় ব্যবহারের পরিকল্পনা ছিল সে সংক্রান্তে তথ্য সংগ্রহ করে জড়িত অন্যন্য আসামীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানায়। উল্লেখ্য, গত ২৪ জুন রাত আনুমানিক ১১ টার দিকে কুয়েট পকেট গেট সংলগ্ন নিজ বাড়ির সামনে যুবলীগ নেতা আরিফ মোবাইল ফোনে কথা বলছিলো। এ সময় ফুলবাড়িগেটের দিক থেকে মোটরসাইকেলে করে তিনজন দূর্বৃত্ত তাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে নির্বিঘ্নে পালিয়ে যায়। ঘটনার একদিন পর নিহতের পিতা অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ আমির হোসেন বাদী হয়ে আড়ংঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেন। আড়ংঘাটা থানার মামলা নং-১০, তাং-২৫/০৬/২৪ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। নিহত আরিফ খানজাহান আলী থানার ৩৩ নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহবায়ক ও দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page