২৯ এপ্রিল ২০২৬
১৫ নং ওয়ার্ড কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আজগর আলী অদ্য বেলা ১২:৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর অকাল মৃত্যুতে খালিশপুর থানা কৃষক দলের পক্ষ থেকে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। মরহুম মোঃ আজগর আলী ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও কৃষক-জনতার অকৃত্রিম বন্ধু। কৃষক দলের সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর অবদান এবং দল ও কৃষকের অধিকার আদায়ের সংগ্রামে তাঁর আপোষহীন ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে কৃষক দল একজন ত্যাগী ও পরীক্ষিত নেতাকে হারালো।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
শোক প্রকাশে:
মোঃ মামুন হোসেন
আহ্বায়ক, খালিশপুর থানা কৃষক দল
এম হাসিব পলাশ
সদস্য সচিব, খালিশপুর থানা কৃষক দল
উপদেষ্টা সম্পাদকঃশেখ রায়হান।ভারপ্রাপ্ত সম্পাদকঃসাবরিনা আকবর বিনা।
প্রকাশকঃমোল্লা নিয়ামত আলী।বার্তা সম্পাদকঃকাজী রায়হান সুলতান।যোগাযোগঃ০১৬১৫১৯৯৯১৯
হাউজ নং এন আই-৮০হাউজিং এষ্টেট,রোড নং-২২৮,পৌর সুপার মার্কেট,মেইনগেট সংলগ্ন,জিপিও-৯০০০,
খালিশপুর,খুলনা
All rights reserved © 2024