ছবি সংগ্রহকৃত
খবর বিজ্ঞপ্তিঃ সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনে এক তরুণীকে (১৯) ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল বুধবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চলন্ত ট্রেনে এ ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ট্রেনের পরিচালক (গার্ড) আবদুর রহিমকে সাময়িক বরখাস্ত করেছে রেলওয়ে।
চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন- ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এস এ করপোরেশনের তিন কর্মী মো. জামাল (২৭), মো. শরীফ (২৮) ও মো. রাশেদ (২৭)।
ভুক্তভোগীর অভিযোগ থেকে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১০টায় সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশে উদয়ন এক্সপ্রেস ছেড়ে আসে। ট্রেনটিতে বাড়ি যাওয়ার জন্য চট্টগ্রামে আসছিলেন ভুক্তভোগী ওই তরুণী।
ভৈরব থেকে ট্রেনে উঠে তিনি খাবার বগিতে অবস্থান করছিলেন। ট্রেনটি লাকসাম এলাকা পার হলে এস এ করপোরেশনের কর্মীরা তরুণীকে প্রথমে উত্ত্যক্ত এবং পরে ধর্ষণ করেন।
রেলওয়ের চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ‘ট্রেনে ধর্ষণের ঘটনায় এখনও কেউ তাদের কাছে অভিযোগ করেননি। তবে সন্ধ্যায় বিষয়টি জানতে পারেন তিনি।
এই ঘটনায় ট্রেনের গার্ড আবদুর রহিমকে বরখাস্ত করা হয়েছে।’
রেলওয়ে থানার ওসি এস এম শহীদুল ইসলাম বলেন, ‘উদয়ন এক্সপ্রেসের খাবারের বগিতে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। বর্তমানে ওই তরুণী পুলিশের হেফাজতে আছেন।
উপদেষ্টা সম্পাদকঃশেখ রায়হান।ভারপ্রাপ্ত সম্পাদকঃসাবরিনা আকবর বিনা।
প্রকাশকঃমোল্লা নিয়ামত আলী।বার্তা সম্পাদকঃকাজী রায়হান সুলতান।যোগাযোগঃ০১৬১৫১৯৯৯১৯
হাউজ নং এন আই-৮০হাউজিং এষ্টেট,রোড নং-২২৮,পৌর সুপার মার্কেট,মেইনগেট সংলগ্ন,জিপিও-৯০০০,
খালিশপুর,খুলনা
All rights reserved © 2024