শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
খুলনায় অফিসার্স মেস উদ্বোধন করলেন আইজিপি
/ ৫১৬ Time View
Update : মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১:৫৪ অপরাহ্ন

অফিসার্স মেস উদ্বোধন করলেন আইজিপি

স্টাফ রিপোর্টারঃ খুলনা মেট্রোপলিটন পুলিশের অফিসার্স মেস উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে লাল ফিতা কর্তন এবং নামফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খুলনা মহানগরীর খালিশপুরে অবস্থিত পুলিশ অফিসার্স মেসটি উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল আইজিপিকে হাউস গার্ড সালামী প্রদান করেন। এ সময় কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) সরদার রকিবুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মোছাঃ তাসলিমা খাতুনসহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page