আজ ০৮জুন শুক্রবার নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ৪ জন।
ইরানে চলছে প্রেসিডেন্ট নির্বাচন। আজ ০৮জুন শুক্রবার স্থানীয় সময় সকাল ৮ টায় ভোটগ্রহণ শুরু হয়; যা চলবে সন্ধ্যা ৬টায় অবধি। তবে ভোটারের উপস্থিতি থাকলে ভোটদানের সময় মধ্যরাত পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও জানা গেছে।
এবারের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হয়েছেন ৪ জন। তাদের সবাই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি অনুগত।
নির্বাচনের ফলাফলে ইরানের নীতিতে বড় ধরনের কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন, এবারের ভোটের ফল দেশটির সাড়ে তিন দশক ধরে ক্ষমতায় থাকা নেতা খামেনির উত্তরাধিকারকে প্রভাবিত করতে পারে। দেশটির ‘সর্বোচ্চ সংখ্যক’ ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন খামেনি। গত চার বছরে দেশটিতে বিভিন্ন নির্বাচনে ভোটারদের উপস্থিতি কমে গেছে।
ভোটহগ্রহণ শেষে চূড়ান্ত ফলাফল আগামী দুই দিনের মধ্যে ঘোষণা করা হবে বলে বলে জানা যায়। নির্বাচনের ফলাফল ঘোষণার পর যদি দেখা যায়, কোনও প্রার্থীই শূন্য ভোটসহ কমপক্ষে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে জিততে পারেনি, তবে ফল ঘোষণার প্রথম শুক্রবার শীর্ষ দুই প্রার্থীর মধ্যে রান-অফ রাউন্ডের ভোট অনুষ্ঠিত হবে।
গত মাসে এক হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তাই নির্ধারিত সময়ের এক বছর আগেই দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনের মাধ্যমেই নতুন প্রেসিডেন্ট খুঁজে নেবে ইরান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃশেখ রায়হান।ভারপ্রাপ্ত সম্পাদকঃসাবরিনা আকবর বিনা।
প্রকাশকঃমোল্লা নিয়ামত আলী।বার্তা সম্পাদকঃকাজী রায়হান সুলতান।যোগাযোগঃ০১৬১৫১৯৯৯১৯
হাউজ নং এন আই-৮০হাউজিং এষ্টেট,রোড নং-২২৮,পৌর সুপার মার্কেট,মেইনগেট সংলগ্ন,জিপিও-৯০০০,
খালিশপুর,খুলনা
All rights reserved © 2024