বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
সারা দেশে কোটা আন্দোলনে হতাহতদের স্মরণে জবির ছাত্রী হলে মোমবাতি প্রজ্বলন
/ ৪৬৫ Time View
Update : বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ৭:২৭ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদন

সারা দেশে কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় হতাহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দুই মিনিট নীরবতা পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের ছাত্রীরা।

বুধবার রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের প্রধান ফটকের সামনে মোমবাতি প্রজ্বলন করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‌’গত দু’দিন দেশের পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজসহ বিভিন্ন স্থানে আমাদের ভাই-বোনদের ওপর হামলা করে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এর ফলে আমাদের ছয়জন ভাই শহীদ হয়েছেন।

তাদের স্মরণে আমরা এ কর্মসূচি পালন করেছি। ‘
বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শর্মূ দে বলেন, ‘গত দু’দিনের হামলায় যারা আহত ও নিহত হয়েছেন তাদের স্মরণে আমার মোমবাতি প্রজ্বলন ও নীরবতা পালন করেছি। সেই সাথে নিহতদের শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। ‘

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page