বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
মোরেলগঞ্জে বসতবাড়িতে হামলা-ভাংচুর: মালামাল লুট
/ ৭৪৭ Time View
Update : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ন

৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারিরা স্থান ত্যাগ করে।

মোরেলগঞ্জ সংবাদদাতা,এম পলাশ শরীফ :
বাগেরহাটের মোরেলগঞ্জ পৌর শহরে এক বিধবা নারীর বসতবাড়িতে হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোররাত ৪ টার দিকে পৌরসভার ৬ নং ওয়ার্ড ভাইজোড়া গ্রামের বিধবা শ্যামলী বেগমের বসতঘর ভাংচুর করে দুর্বৃত্তরা।

হামলাকারিরা শ্যামলী বেগমের ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাকে ও তার দুই সন্তানকে বেঁধে ঘরের আসবাবপত্রসহ যাবতীয় মালামাল ঘর থেকে বের করে নেয়। পরে দোতলা টিনের বসতঘরটি ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয়। ৯৯৯ নম্বরের মাধ্যমে খবর পেয়ে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গেলেও ততক্ষণে হামলাকারিরা স্থান ত্যাগ করে।

ঘটনার বিষয়ে ক্ষতিগ্রস্ত শ্যামলী বেগম বলেন, ভোররাতে ঘরের দরজা ভেঙ্গে ২০-২৫ জনের একটি দল ঘরে ঢুকে সবকিছু হাতিয়ে নেয়। ঘরটি ভাংচুর করে মাটিতে মিশিয়ে দেয় এবং ডোবায় ফেলে দেয়। আপন বোন লাকি ইয়াসমিনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধের কারনে সে একটি ভাড়াটে বাহিনী দিয়ে এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেছেন শ্যামলী বেগম। এ বিষয়ে জানার জন্য লাকি ইয়াসমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন বলেন, পারিবারিক বিরোধের কারনে এক বোন অপর বোনকে উচ্ছেদের জন্য এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমি নিজে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page