রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার সুস্থতা কামনায় খালিশপুর থানা আওতাধীন ১০নং ওয়ার্ড কৃষক দলের দোয়া মাহফিল অনুষ্ঠিত ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনায় যোগদানের পাঁচ দিনের মাথায় মাদকে জড়িত থাকার অভিযোগ এক এসআইয়ের বিরুদ্ধে রাঙ্গামাটির সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে রিংকি নামের খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মুহসিন কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের উদ্যোগে সাবেক যুবদলের আহ্বায়ক মাসুদ রানার সুস্থতা কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত খালিশপুরে দুর্বৃত্তদের উপর্যুপরি ধারালো অস্ত্রাঘাতে মারাতœক জখম যুবদল নেতাকে ঢাকায় প্রেরণ বিএনপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সম্পন্ন বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য হলেন খানজাহান আলী থানা যুবদল নেতা রবিউল খালিশপুর থানা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন মোঃমামুন হোসেন
Headline
Wellcome to our website...
খুলনায় স্কুলশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
/ ৫৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪, ১২:২৯ অপরাহ্ন

স্কুলশিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

খুলনা ব্যুরোঃ খুলনার আটরা শিল্প এলাকায় এক স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের আটরা শেখপাড়ায় বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় ।নিহতের নাম নাহিদ (১৫ )। সে আটরা শেখপাড়া এলাকার হাফিজুর রহমানের পুত্র ও আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, পবিত্র আশুরা উপলক্ষে বুধবার বিকেল ৩ টার দিকে নিজ বাড়িতে প্রতিদিনের মতো দুপুরের খাবার খেয়ে মহরমের অনুষ্ঠান দেখতে গিলাতলা ২ নং কলোনিতে যায় । রাত ১১ টা পর্যন্ত তার কোন হদিস পায়না পরিবারের সদস্যরা । নিহতের ফুফু শাহানাজ বেগম বলেন নাহিদের নিজ বাড়িতে বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে বাথরুমের বাইরে নাহিদের জুতা দেখতে পান। এ সময় বাথরুমে ফাঁক দিয়ে জুতার ফিতা দিয়ে আড়ার সাথে উলঙ্গ অবস্থায় ঝুলন্ত লাশ দেখে, পরে স্থানিয়রা পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফিতা দিয়ে পেঁচানো অবস্থায় ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার আবুল বাশার, খানজাহান আলী থানার ওসি মোঃ হাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
খানজাহান আলী থানার ওসি মোঃ হাফিজুর রহমান জানান, ঘটনাস্থলে নিহতের লাশ উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে বিষয়টি ময়নাতদন্তের পর জানা যাবে হত্যা না আত্মহত্যা।
এ ঘটনায় নিহত নাহিদ এর স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ এলকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারের দাবি তাকে বাইরে কোথাও মেরে উলঙ্গ অবস্থায় তার লাশ তাদের নিজ বাড়ির টয়লেট ঝুলিয়ে রাখা হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page